Wednesday, 14 March 2012

এ,টি, এম-এর ছেলে ঘাতক কুশল, হাসান আজিজুলের ভাগ্নে আত্মঘাতি কুশল

বাংলাদেশের পুরান ঢাকায় কমেডিয়ান এ,টি, এম শামসুজ্জামানের ছোট ছেলে কুশল এই সপ্তাহে বড় ভাই কবিরকে ছুরি চালায়ে মেরে ফেলেছে!সুত্রাপুর থানাতে বৃদ্ধ এ,টি কুশলের নামে মামলা করেছে!পুলিশ কুষলকে অকুস্থলেই গ্রেপ্তার করেছে!ঢাকার আজিম্পুরে আমার এক বন্ধুর নাম ছিলো কুশল!কুশলের মা ছিলো ইডেনের অধ্যাপক।নামজাদা গল্পকার হাসান আজিজুল হক কুশলের আপন মামা!কুশলদের কলোনি বাড়িতে ওনাকে কত দেখেছি!পিউরিটান এবং মার্ক্সিস্ট হাসান আজিজুল হক!কুশলের ক্লিনিকাল ডিপ্রেশান ছিল!বড় ভাই কুমার ডাক্টারি পড়তো!

Sunday, 4 March 2012

বিশ্ব নারি দিবসঃ সৈয়দ হক রচিত ''নারিগন'' নাটকে তসলিমাকে অতিথি হিশাবে দেখার জোর অনুরোধ জানাই


২০০৩ সালে বাংলাদেশের খ্যাতিমান জ্যাষ্ঠ লেখক সৈয়দ শামসুল হক বিশ্বখ্যাত তসলিমা নাসরিনের অনুপস্থিতিতে তার 'ক' প্রকাশনার বিরুদ্ধ্বে নিষেধাজ্ঞ্বাসহ ১০ কোটি টাকা মানহানিজনিত ক্ষতিপুরন চেয়ে মামলা দায়ের করেছিল।''ক'' তে সৈয়দ হক'কে তার রাচিত ''খেলারাম খেলে যা'র বাবর আলির সাথে তুলনা করাতে এ-মামলা আদালতে পেষ করা হয়।২০১২ সালে সৈয়দ হক ''নারিগন'' মঞ্চনাটক লিখেছে এবং তা নির্দেশনা দেবে প্রাজ্ঞ্ব নাট্যজন আতাউর রহমান!সে-নাটক দেখে আমরা বুঝবো যে সৈয়দ সাহেব নারি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব!মুহাম্মদের সরাসরি বংশধরের মান রক্ষার্থে কোলকাতায় সুনিল গাঙ্গুলি ''ক'' প্রকাশনার সময় রাজ্য সরকারের ওপর প্রভাব খাটিয়ে তসলিমার প্রকাশনার বিরুধ্বে নিষেধাজ্ঞ্বা জারি করিয়েছিল!সুনিলের এই আয়োজনের বিরোধিতা করেছিল গৌতম ঘোশ সহ অনেকেই!

Friday, 2 March 2012

নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানের নৃ



১)আমার ষোড়ষি  কন্যা এলিস হাবিবের মা ব্রিটেনের ইউর্কশায়ারের!রোমানদের, ভাইকিংদের, ফরাসি নর্মান, জার্মানিক স্যাক্সন'দের হাতে পাইকারি গনহত্যা, শ্রমদাসত্ব, অপহরনে হাজার, হাজার বছরে এসব শায়ারবাসি ব্রিটনদের নামের সাথে, সাথে চেহারার নিশানাও বদলেছে!নিজেদের ইতিহাস এরা প্রথম শুনেছে রোমানদের কাছে; বর্নমালাও ধার করেছে সেই রোমানদের কাছ থেকেই!ব্রিটন, এংলো-স্যক্সন ইত্যকার পর্ব পার হয়ে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে হয়েছে যুক্ত্ররাজ্য; পরাক্রমের সময় পরাজিতদের নিজেদের আদলেই নাম দিয়েছে প্রিমিটিভ, ট্রাইব ইত্যাদি।আজকের ব্রিটেনে অপর কোন কৌমকে প্রিমিটিভ বলা প্রাতিষ্ঠানিকভাবে নিশিধ্ব!

Saturday, 25 February 2012

বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদ





বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদঃ বাড়ি চাই বাড়ি চাই
এবং যাবতিয় সন্ধানমুলক তালিকাঃ ভাষার সন্ধানে কয়েকজন বোবা

Monday, 31 October 2011

Bangla poems written in summer and autumn 2011

শুশুকঃ

এটাকে কি শুকতারা বলে, এটাকে কি শুকতারা বলে

এরকমটা শুধায়ে শুধায়ে শত শত লাইন ইরাবতি শুশু কারেন্ট এফেয়ার্সকে
শুশুকে সরায়ে সুন্দরবনের বেমক্কা টান ভরাকোটালের কম্পাসকে ক্ষ্যাপায়

মৃত জেলেদের নোনা কঙ্কাল চেচায়ঃ ঐ বনবিবি আমাদের জাল ফিরায়ে দে
ঐ মনসা মাই আমাদের মহাল ফিরায়ে দেঃ আর্ক্টিকের ইলেক্ট্রিক-টেরিফিক-তুফান

Sunday, 17 April 2011

বাউল নিগ্রহ এবং প্রমিলা সেনগুপ্তের স্বামির বাংলাদেশ আগমন সংক্রান্ত


নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল, স্ত্রি প্রমিলা ডানে বসে, শাশুড়ি গিরিবালা দেবি বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রি

ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে?এই শতাব্দিতেই!নিগৃহিত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দিতেই!মৌলবাদিদের বর্বর সহিংশতায় হুমায়ুন আজাদ  আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দিতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দিতেই!সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুস্লিম কৌমের
কোন কোন গোষ্ঠির পাষবিকতা লালন, মাইকেল, রবিন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং স্ববিশেষে ১৯৭১এর ইক্ষনগুলার উপরেই কায়েমি আঘাত।দৈবের দলন ও নগদানগদি স্লোগান পারায়ে বারবার বিজ্ঞাপিত নন্দনে তৈরি হতে পারে প্রার্থনা, প্রেম ও প্রতিরোধের কালিক-কবিতা-কথকতা!হেনার এলিজির পরেই আমি ডুবে ছিলাম একের পর এক জান্তব-গহন, 'নেকড়িতা আমাদের জুলেখার মিতা' কবিতা সিরিজে!তারপর অকস্মাত থিতানো মন্দ্রক্ষনে মুখামুখি হই প্রমিলা সেনগুপ্তের!হালকা চালে কিন্তু  ন্যাগ্রোধের গম্ভির পরিতাপে লেখা হয় দির্ঘ কবিতাঃ

প্রমিলা সেনগুপ্তের স্বামির বাংলাদেশে আগমন সংক্রান্তঃ

লাগসই লাগসইঃ লেটোর পালাকারের পাগলুটে দেহছন্দে
দেহচড়ুইদের সমস্ত মিনিয়েচার অনুভুতি ঝটপটাতেই
পহেলা এপ্রিলের বোকা বোকা সকালে
মনে পড়লো সরপোস শব্দটা এবং পরক্ষনেই এপ্রিল ফুল

রাস্ট্রধর্ম বাংলা চাইঃ রাস্ট্রধর্ম বাংলা চাই না বৈদিক বা মোস্লেম পবনের নৌকায়

আজিম্পুরের ভাষা শহিদ'দের কবর থেকে চল অনুযায়ি একুশে ফেব্রুয়ারিতে যে প্রভাত ফেরির যাত্রা শুরু হয় শহিদ মিনার অব্দি , জানামতে এ-বছরের একুশে ফেব্রুয়ারিতে তা না হয়ে পুরা উদজাপন কেন্দ্রিভুত থাকে শহিদ মিনার'কে ঘিরে!সরকার বা বিরোধি দল নেতৃত্ব পর্জায়ে আনুষ্ঠানিকভাবে আদৌ আজিম্পুর গোরস্থানে এসেছিল কি না তাও স্পস্ট না!খোজ নিয়ে জেনেছি যে আসেনি!